পটুয়াখালীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
জানুয়ারি ২২ ২০২৩, ১৮:৫২
সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ পটুয়াখালীতে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ২ দিন ব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়েছে।
রবিবার সকালে শহরের পিডিএস মাঠে বেলুন ফেস্টুন, জাতীয় পতাকা এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগীতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবির।
জেলা শিক্ষা কর্মকর্তা মুহাঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ এর সঞ্চালনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সাজেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আ.ন.ম আনিমুল হক মামুন, সকল উপজেলা শিক্ষা অফিসারগন, ক্রীড়া শিক্ষকবৃন্দ, সহ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
