পরীক্ষার সময় শিক্ষককে ছুরি হামলা শিক্ষার্থীর

জানুয়ারি ১৯ ২০২৩, ১৭:২৮

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের দিল্লির এক স্কুলে পরীক্ষা চলাকালীন সময় এক শিক্ষককে ছুরিকাঘাত করেছে এক শিক্ষার্থী। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, দিল্লির ইন্দারপুরি অঞ্চলে আজ বৃহস্পতিবার ঘটেছে এ ঘটনা। ভুদেব নামে ওই শিক্ষক এক প্রাক্টিক্যাল পরীক্ষা পরিদর্শন করছিলেন।

সেই সময় এক শিক্ষার্থী তাকে ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করে। আহত শিক্ষককে স্থানীয় বিএলকে কাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দ্বাদশ শ্রেণির ওই অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নিয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনায় আরও দুই শিক্ষার্থী জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হয়েছে।

তবে ঠিক কী কারণে শিক্ষকের ওপর এ হামলার ঘটনা ঘটেছে তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। পুরো এই ঘটনার তদন্ত চলছে বলে খবরে বলা হয়েছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....