বাউফল প্রেসক্লাব “বীর উত্তম সামসুল আলম তালুকদার ভবন” নির্মাণ কাজের উদ্বোধন

জানুয়ারি ১৬ ২০২৩, ১৮:৩৫

আমার বরিশাল ডেস্ক,

বাউফল প্রতিনিধি ॥ পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের কুন্ডুপট্রি সড়ক এলাকায় সোমবার বাউফল প্রেসক্লাব “বীর উত্তম সামসুল আলম তালুকদার ভবন” নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সামসুল আলম তালুকদাদের ছেলে এভিআর বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান হাসীব আলম তালুকদার ওই নির্মাণ কাজের উদ্বোধন করেন। ইতিমধ্যে হাসীব আলম তাঁর বাবার নামে ভবন নির্মাণের জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষকে ১৫ লাখ টাকার অনুদান দিয়েছেন।

বাউফল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধকালীন বিমান বাহিনীর অপারেশন কিলো ফ্লাইটের পাইওনিয়রিং কর্মকর্তা হয়ে বিশেষ অবদানের জন্য সামসুল আলম বীর উত্তম খেতাব ও স্বাধীনতা পদক পেয়েছিলেন। তাঁর নামে প্রেসক্লাব নতুন ভবনের নামকরণ করেছি।

তাঁর ছেলে হাসীব আলম ভবন নির্মাণ কাজের উদ্বোধন করায় আমরা কৃতজ্ঞ। প্রথম আলোর সাংবাদিক এবিএম মিজানুর রহমান বলেন, সামসুল আলম বাঙালী জাতির গর্ব। এমন একজন বীর সন্তানের নামে বাউফল প্রেসক্লাবের ভবন নির্মাণের সিদ্ধান্তকে স্যালুট জানাই। হাসীব আলম তালুকদার বলেন, ‘বাউফল প্রেসক্লাবের ভবন নির্মাণে তাঁর সর্বাত্নক সহযোগিতা থাকবে।’

সংবাদটি শেয়ার করুন....