মুলাদীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জানুয়ারি ১৬ ২০২৩, ১৭:৫৫

আমার বরিশাল ডেস্ক,

মুলাদী প্রতিনিধি ॥ কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে ১০দফা দাবী ও বিদ্যুতের মূল্য কমানোর দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুলাদী উপজেলা ও পৌর বিএনপি এবং অংগসহযোগী সংগঠন।

সোমবার সকাল ১০টায় মুলাদী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য আলহাজ্ব আঃ ছত্তার খানের সভাপতিত্বে ও পৌর ছাত্রদল আহবায়ক সোহানুর রহমান সোহান এর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সভাপতি আঃ রব খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পদক আবিদুর রহমান শরীফ, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক রুহুল আমিন খান, সফিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস্কান্দার আলী বাঘা, মুলাদী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মশিউর রহমান বেল্লাল, চরকালেখান ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোস্তফা কামাল লিটু, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্তার আকন, শাজাহান বেপারী, উত্তর জেলা জিসাস সভাপতি কবির ঢালী, বিএনপি নেতা জাহিদ মোল্লা, ইব্রাহীম মোল্লা, পৌর স্বেচ্ছাসেবকদল আহবায়ক আফজাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ন-আহবায়ক নজরুল ইসলাম, হাওলাদার, তারিকুল ইসলাম তারেক, সদস্য আল মমিন, সাইফুল সিকদার, পৌর ছাত্রদলের সদস্য সচিব কবির হোসেন মোল্লা, যুবদল নেতা নাসির মোল্লা, রাসেল হাওলাদার, পৌর জিসাস সভাপতি তমাল খান, ১নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি হাফিজুল ইসলাম, ৬নং ওয়ার্ড সভাপতি জোবায়ের রাড়ী, ৩নং ওয়ার্ড সম্পাদক শাওন মল্লিক,৪নং ওয়ার্ড সম্পাদক সিয়াম হাওলাদার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন....