বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ
জানুয়ারি ১৬ ২০২৩, ১৪:৫৬
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুতের দাম বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিতে বরিশালে গণসংহতি আন্দোলনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল সাড়ে ১০ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এই বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর প্রধান প্রধান প্রদক্ষিণ করে।
বরিশাল জেলা কমিটির সংগ্রামী আহ্বায়ক জননেতা দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন বরিশালে জেলা সদস্য সচিব জননেতা আরিফুর রহমান মিরাজ, জেলা সদস্য নজরুন ইসলাম খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সভাপতি ছাত্রনেতা মো. জাবের, বরিশাল বিশ্ববিদ্যালয় আহবায়ক জামান কবির প্রমুখ।
