বিএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জানুয়ারি ১৫ ২০২৩, ১৮:৩৮
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১ টায় বিএমপি’র কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার এর সভাপতিত্বে বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই সভাপতি বিগত মাসের অর্থাৎ ডিসেম্বর-২২ মাসের খাতওয়ারী অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের খাতওয়ারী তুলনামূলক অপরাধ চিত্র বা বিবরণীর পর্যালোচনা করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি, মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস-প্রসিকিউশন মোঃ আব্দুল ওয়ারেস’র সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর দপ্তর’র উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো ঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার সিএসবি বিএম আশরাফ উল্যাহ তাহের সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ, শেবাচিম হাসপাতাল, সিআইডি, র্যাব-৮ এর প্রতিনিধি, পিবিআই, এপিবিএন ও অন্যান্য সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।
