৭২ আরোহী নিয়ে নেপালে প্লেন বিধ্বস্ত: নিহত বেড়ে ৪০
জানুয়ারি ১৫ ২০২৩, ১৩:৫২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নেপালে ইয়েতি এয়ারলাইন্সের একটি এটিআর-৭২ বিমান বিধ্বস্ত হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) রাজধানী কাঠমান্ডু থেকে পোখরায় যাওয়ার পর পোখরার নতুন ও পুরাতন বিমানবন্দরের মাঝমাঝি জায়গায় একটি পাহাড় ঘেরা স্থানে প্লেনটি আছড়ে পড়ে। প্লেনটিতে সব মিলিয়ে ৭২ জন আরোহী ছিলেন। এরমধ্যে ৬৮ জন যাত্রী। আর বাকি চারজন কেবিন ক্রু।
নেপালি সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস্ জানিয়েছে, বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়বে।
সামাজিকে যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্লেনটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধারণা করা হচ্ছে, বিধ্বস্ত হওয়ার পরই এটিতে আগুন ধরে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রথমিকভাবে জানা যায়।
প্লেন বিধ্বস্তের ঘটনা ঘটার পরই সেখানে দ্রুত ছুটে যান উদ্ধাকারীরা। এখন প্লেনের ভেতর আটকে থাকাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন তারা। ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বার্তৌলা বার্তাসংস্থা এপিকে বলেছেন, ‘উদ্ধার কাজ চলছে, আমরা এখনো জানি না কেউ বেঁচে আছেন কিনা।’
তিনি আরও জানিয়েছেন, ৭২ আরোহীদের মধ্যে ১০ জন বিদেশি পর্যটক ছিলেন। এদের মধ্যে ৫ জন ভারতীয়। সূত্র: হিন্দুস্তান টাইমস্
আ/ মাহাদী
