বরিশালে শীতার্তদের মাঝে কেন্দ্রীয় যুবলীগ নেতার শীতবস্ত্র বিতরণ
জানুয়ারি ১৪ ২০২৩, ২১:২৬
আমার বরিশাল ডেস্ক,
সংবাদদাতা,বাকেরগঞ্জ,বরিশাল।। জেলার বাকেরগঞ্জ উপজেলায় শীতার্ত অসহায় ও দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা।
আজ ১৪ জানুয়ারি শনিবার ও গতকাল শুক্রবার দুই দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ১ নং যুগ্ম – সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে যুবলীগ নেতা বাদশা বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আপনাদের শীত নিবারণে যদি একটু সহায়তা করতে পারি, তাহলে এটি আমার বিশাল পাওয়া।
আপনাদের পাশে থাকতে চাই সব সময়। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আপনাদের পাশে এভাবে থাকতে পারি।
দক্ষিণাঞ্চল বাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মেঘা প্রকল্পের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আ/ মাহাদী
