উজিরপুরে পৌর কাউন্সিলার মামুনের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
জানুয়ারি ১৪ ২০২৩, ২০:৪১
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মামুনের পিতা মোঃ মোকসেদ তালুকদার (৬০) দুরারোগ্য ক্যান্সারের কারণে ইন্তেকাল করেন।
ইন্নাল্লিৃ…রাজেউন। ১৩ জানুয়ারি শনিবার ভোর ৬ টার সমায় উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যু কালে তিনি ১ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার এই মৃত্যুতে শোক প্রকাশ করেন সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস,বরিশাল ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন ,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন হিমু, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝি, সাবেক চেয়ারম্যান ছরোয়ার হোসেন, ওয়ার্ড কাউন্সিলরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বিকেল ৫ টায় মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
