দুমকিতে ভাস্কর্য ভাঙার দায়ে যুবক আটক

জানুয়ারি ১৪ ২০২৩, ১৩:০০

আমার বরিশাল ডেস্ক,

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ভাস্কর্য ভাঙার অভিযোগে শরিয়তুল্লাহ (২০) নামের এক তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক তরুণের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা দায়ের হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দুমকি উপজেলা কমপ্লেক্সের জয়বাংলা চত্বরে জেলা পরিষদের অর্থায়ণে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের ওপরে উঠে মাথার অংশ ভেঙে মাটিতে ফেলে দেয়। এসময় শব্দ শুনে উপজেলা পরিষদের নিরাপত্তা কর্মী ও কোয়ার্টারের কর্মকর্তা-কর্মচারীরা পালানোর সময় হাতে নাতে তাকে আটক করে। ওই তরুণের গ্রামের বাড়ি উপজেলার দুমকি মাদ্রাসা ব্রিজ এলাকায়।

ইউএনও মোঃ আল ইমরানের নির্দেশে ওই তরুণকে ওই রাতেই দুমকি থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা বাদি হয়ে ওই যুবকের বিরুদ্ধে নাশকতামূলক ও রাষ্ট্রদ্রোহীতার অপরাধে একটি মামলা দায়ের করেছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাষ্ট্রদ্রোহ আইনের নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আজ শনিবার কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....