আগৈলঝাড়ায় শিক্ষকদের শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ
জানুয়ারি ১৩ ২০২৩, ২০:৩৫
আমার বরিশাল ডেস্ক,
মোঃ নাসির উদ্দিন শাহ্, আগৈলঝাড়া॥ বরিশালের আগৈলঝাড়ায় বি এইচ পি একাডেমী ভবনে শুক্রবার আগৈলঝাড়া মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে আটটি বিষয়ে মোট ৩২৬ জন শিক্ষকদের মাঝে প্রশিক্ষণ দেওয়া হয়।
বাংলা ,ইংরেজি ,গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সমাজবিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, হিন্দু ধর্ম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম জানান এগারো টি বিষয়ে উপর প্রশিক্ষণ থাকার কথা থাকলেও আগৈলঝাড়ায় আটটি বিষয়ের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়
