কর্মসূচি নির্ধারণে যৌথসভা ডেকেছে বিএনপি

জানুয়ারি ১৩ ২০২৩, ১৯:৫৫

আমার বরিশাল ডেস্ক,

ডেস্ক প্রতিবেদক ‍॥ ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন ও নতুন কর্মসূচি নির্ধারণে যৌথসভা ডেকেছে বিএনপি। শুক্রবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, যুগপৎ আন্দোলনে ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন ও জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণে শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যৌথসভা ডেকেছে বিএনপি।

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন।

এ ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল নেতারা যৌথসভায় অংশ নেবেন।

সংবাদটি শেয়ার করুন....