বাকেরগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

জানুয়ারি ১১ ২০২৩, ১৭:২৫

আমার বরিশাল ডেস্ক,

সোহেল রানা, বাকেরগঞ্জ ॥ বাকেরগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্য তৈরির দায়ে বাকেরগঞ্জ পৌরসভার সদর রোড সংলগ্ন এলাকায় দেলোয়ার হোটেলকে ১০ হাজার টাকা, শরীফ হোটেলকে ১০হাজার টাকা ও গৌরনদী মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর ১২টায় বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে সঙ্গীয় ফোর্স হিসেবে ছিল বাকেরগঞ্জ থানা পুলিশের একদল সদস্য। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক বলেন, এই রেস্তোরাঁগুলোর পরিবেশ অনেক নোংরা। রান্নাঘর খুবই স্যাঁতসেঁতে। রান্নায় পঁচা পেঁয়াজ ব্যবহার করা হচ্ছিল।এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।

তিনি আরও জানান,এর আগে একই এলাকার কয়েকটি বেকারিতে অভিযান চালানো হয়। বেকারিগুলোতে মেয়াদোত্তীর্ণ অনেক পণ্য পাওয়া যায়। ইতোমধ্যে সেইসব বেকারির মালিককেও বিভিন্ন অংকের অর্থদণ্ড প্রদান করা হয়। জনকল্যাণে তার এ অভিযান অব্যাহত থাকার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন....