মডেল পিয়াসার বিচার শুরু

জানুয়ারি ১১ ২০২৩, ১৪:০০

আমার বরিশাল ডেস্ক,

অনলাইন ডেস্ক :: মাদক মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বিচার শুরু হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২১ সালের ১ আগস্ট রাত ১০টায় রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। পরে পিয়াসাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানাসহ তিন থানায় মামলা দায়ের করা হয়।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....