বরিশালে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন স্বামী: হাসপাতালে কাতরাচ্ছেন স্ত্রী
জানুয়ারি ০৯ ২০২৩, ২০:৩৭
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের আটিপাড়ায় সড়ক দুর্ঘটনায় মামুন কবিরাজ (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
একই দুর্ঘটনায় নিহত মামুনের স্ত্রী গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মামুন গৌরনদী পৌর এলাকার গেরাকুল গ্রামের কাদের কবিরাজের ছেলে।
সোমবার (৯ জানুয়ারি) দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট সুমন।
তিনি জানান, রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল থেকে গৌরনদী ফেরার পথে এ দুর্ঘটনায় গুরুতর আহত মামুনকে স্থানীয়রা উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায় মামুন কবিরাজ। তার স্ত্রী ওই হাসপাতালে চিকিৎসাধীন।
আ/ মাহাদী
