বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

জানুয়ারি ০৯ ২০২৩, ১৫:৫৪

আমার বরিশাল ডেস্ক,

অনলাইন ডেস্ক :: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের আটিপাড়া নামক এলাকায় থ্রী-হুইলার মাহিন্দ্রা দুর্ঘটনায় মামুন কবিরাজ (৩২) নামের এক যুবক নিহত হয়েছে।

নিহত মামুন গৌরনদী পৌর এলাকার গেরাকুল গ্রামের কাদের কবিরাজের ছেলে। একই দুর্ঘটনায় নিহত মামুনের স্ত্রী গুরুত্বর আহত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মো. সুমন জানান, রোববার সন্ধ্যায় বরিশাল থেকে গৌরনদী ফেরার পথে মর্মান্তিক এ দুর্ঘটনায় গুরুত্বর আহত মামুনকে স্থানীয়রা উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায় মামুন কবিরাজ।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....