অসহায় ৩ শিক্ষার্থীর এসএসসির ফরম ফিলাপ করে দিলো পুলিশ সদস্য

জানুয়ারি ০৮ ২০২৩, ২০:০৮

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ অসহায় ৩ শিক্ষার্থীর এস এস সির ফরম ফিলাপ করে মানবতার পরিচয় দিলো পুলিশ জীবন মাহমুদ। আর্থিকভাবে সহযোগীতার মাধ্যেম তাদের পাশে দাঁড়িয়েছে বরিশাল জেলা পুলিশের এই পুলিশ সদস্য।

তথ্য সূত্রে,জানা যায় ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৩ শিক্ষার্থীর আর্থিক অবস্থা ভালো না থাকায় এসএসসি ফরম ফিলাপ এর সর্বশেষ দিনে ও ফরম ফিলাপ করতে পারেনি।

বিষয়টি নিয়ে গন্যমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে অসহায় শিক্ষার্থীদের দায়িত্ব নেন মানবিক পুলিশ সদস্য জীবন মাহমুদ।  রবিবার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া টবগী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন। ভৈরবগন্জ কেরামতিয়া দাখিল মাদ্রাসার এতিম ছাত্রী শাহানাজ। হাকিমুদ্দিন দাখিল মাদ্রাসার ছাত্র আবুঃ বকর এর ফরম ফিলাপ করে দেন।

এসময় উপস্থিত ছিলেন কাচিয়া টবগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজউদ্দিন শাহিন। ৩ অসহায় শিক্ষার্থীর দায়িত্ব নেওয়ায় জীবন মাহমুদ এর প্রতি কৃতজ্ঞতা জানান উক্ত শিক্ষার্থীরা এবং কাচিয়া টবগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

তিনি বলেন, পুলিশ যে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করে তা নয়। জীবন মাহমুদ নিরাপত্তা প্রদানের পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে মানবিক কার্যক্রমে অংশ গ্রহণ প্রশংসার দাবি রাখে।

সংবাদটি শেয়ার করুন....