বাউফলে ১৫ মন জাটকাসহ ৮জন লোক আটক

জানুয়ারি ০৮ ২০২৩, ১৭:১৪

আমার বরিশাল ডেস্ক,

 বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে রবিবার সকালে (৮ জানুয়ারি) অভিযান চালিয়ে ১৫মন জাটকাসহ ৮জনকে আটক করেছে উপজেলার কালাইয়া নৌ পুলিশ।

আটককৃতরা হলো, ভোলা জেলার বোরহান উদ্দিনের মো. শামীম হোসেন (১৮),মো. বাসেদ (৫৫), মো. ইউনুছ (২২),মো, জামাল উদ্দিন (৩৫), জামাল হাওলাদার (২৮), রাজু গাজী (২০) তজুমুদ্দিন এলাকার মো. মহসিন (১৮) পারভেজ (১৮)।  ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভুমি বায়েজিদুর রহমান রোববার দুপুর ১২টার দিকে আটককৃতদের প্রত্যেককে ৫হাজার টাকা করে জরিমানা করেছে।

কালাইয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্য উপপরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, শনিবার দিবাগত রাতে উপজেলা মৎস অফিস ও নৌ পুলিশের যৌথভাবে তেঁতুলিয়া নদীতে জাটকা বিরোধী অভিযানে নামে। রোববার ভোরে তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্ট থেকে ১৫মন জাটকা জব্দ ও ৮জন জেলেকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫হাজার টাকা করে জরিমানা করা করেছে। জব্দকৃত মাছ গুলো স্থানীয় দুস্থ ও বিভিন্ন এতিম খানায় বিতরন করা হয়ছে। উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, নৌপুলিশ ও মৎস অফিস যৌথভাবে নদীতে অবৈধ জাল ও জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....