বাকেরগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

জানুয়ারি ০৭ ২০২৩, ১৭:৫১

আমার বরিশাল ডেস্ক,

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) এর দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযানে থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান যোগাদানের পর থেকেই একেরপর এক মাদক বিরোধী সফল অভিযান পরিচালনা করা হচ্ছে।

শনিবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১২.২০ টায় থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর আঃ সালাম মীরের মুদি দোকানের পাকা রাস্তার উপর থেকে ১২৫ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আলমগীর খন্দকারকে গ্রেপ্তার করা হয়। অভিযানে এস আই বসির, এস আই মামুন, এস আই মাহমুদ, এএসআই মামুন পুলিশের বিশেষ টিমে উপস্থিত ছিলেন।

এ ঘটনায় থানার এস আই আবদুল্লাহ আল মামুন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক ব্যবসায়ী আলমগীর খন্দকারের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, মাদক যুবসমাজকে প্রতিনিয়ত ধ্বংস করে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স থাকবেন। দেশের যুব সমাজকে বাঁচাতে তার মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের হয় মাদক ছাড়তে হবে, নয়তো তাদের জেলে বসবাস করতে হবে।

সংবাদটি শেয়ার করুন....