দীর্ঘদিন পর বিএনপির রাজনৈতিক কার্যক্রমে পা রাখলেন রাজন
জানুয়ারি ০৬ ২০২৩, ১৪:২৫
নিজস্ব প্রতিবেদক: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, প্রক্তন বরিশাল জেলা বিএনপি সভাপতি ও ইসলামিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খান এবং জেলা বিএনপির সাবেক সভাপতি এ.এইচ এম সালেহ আহম্মেদ, মহানগর বিএনপি সাবেক সভাপতি মাহমুদ গোলাম সালেহ, সাবেক মেয়র আহসান হাবিব কামাল, সাংবাদিক মীর মনিরুজ্জামান, সাংবাদিক লিটন বাসার সহ বরিশাল বিএনপির রাজনীতি অঙ্গন থেকে চির বিদায় নেয়া নেতৃবৃন্দের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতের মাধ্যমে দীর্ঘদিন পর নতুন করে বরিশালে রাজনীতির কর্মসূচি কার্যক্রমে পা রাখলেন সাবেক বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক বরিশাল জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম খান রাজন।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় নগরীর আমানতগঞ্জ ইসলামিয়া কলেজ প্রাঙ্গনে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতের মাধ্যমে রাজনৈতিক কর্মসূচি শুরু করে তিন।
এরপরই নগরীর মুসলিম গোরস্থান ও বিভিন্ন কবরস্থানে গিয়ে চির শায়িত বরিশালের সাবেক মেয়র আহসান হাবিব কামাল, এ.এইচ.এম সালেহ আহম্মেদ, এ্যাড. সৈয়দ শাখাওয়াত হোসেন জুম্মান, সাবেক মহানগর সাধারন সম্পাদক এ্যাড. কামরুল আহসান শাহিন, মনিরুল আহসান মনির, মাহবুবুল আলম মেহেদী, সাংবাদিক মীর মনিরুজ্জামান, সাংবাদিক লিটন বাসারের কবর জিয়ারত করা সহ বরিশালের বাহিরে যারা চির শায়িত হয়ে আছেন রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও বিশিষ্ট ব্যাক্তিদের জন্য জুম্মাবাদ তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
এসময় নজরুল ইসলাম খানের সাথে আরো যারা উপস্থিত ছিলেন,বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি আহবায়ক কমিটির সদস্য এ্যাড. সাদিকুর রহমান লিঙ্কন,মৎস্যজীবী দল মহানগর সভাপতি রুস্তুম মল্লিক সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের দলীয় অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহন করেন।
