ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে বণাঢ্য র‌্যালী

জানুয়ারি ০৪ ২০২৩, ১৮:৪৪

আমার বরিশাল ডেস্ক,

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বুধবার সকালে পৌর শহরে কেককাটা, বণ্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক পৌর মেয়র মো. হারিছুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, জেলা পরিষদের সদস্য এইচ.এম রাজু আহম্মেদ হারুন, পৌর আ’লীগের সভাপতি মনির মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন....