রাঙ্গাবালীতে কম্বল বিতরণ

জানুয়ারি ০৩ ২০২৩, ১৯:১৬

আমার বরিশাল ডেস্ক,

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি ‍॥  পটুয়াখালীর রাঙ্গাবালীতে কৃষক লীগের নব-নির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি সভা ও কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে উপজেলা কৃষক লীগের নব-নির্বাচিত কমিটির আয়োজনে পরিচিতি সভা করা হয়।

সভা শেষে দুস্থ অসহায় হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে উপজেলা কৃষক লীগের সভাপতি এ্যাডঃ মোহাম্মাদ শামীম মিয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিববুর রহমান মহিব (এমপি), উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোওয়ার হোসেন, কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মো. মশিউর রহমান শিমুল, চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহিদুর রহমান জাহিদ, মৌডুবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাসেল মাহমুদ, বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. রওশন মৃধা, সভা সঞ্চলনা করেণ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো: ফিরোজ আলম, প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন....