বন্দর থানা পুলিশের অভিযানে ৩ কে‌জি গাঁজা সহ দুই মাদক কারবারি আটক

জানুয়ারি ০৩ ২০২৩, ১৭:৪০

আমার বরিশাল ডেস্ক,

রিপন রানা বরিশাল: বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের অভিযানে ৩ কে‌জি গাঁজা সহ দুই মাদক কারবারি আটক।

সোমবার (২জানুয়ারী) রাত আনুমানিক ১১: ৪৫ ঘটিকা সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান (আসাদ) তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন ০৭নং চরকাউয়া ইউনিয়ন, ০২নং ওয়ার্ড, চরকাউয়া সাকিনস্থ চরকাউয়া জিরোপয়েন্ট ১নং সাক্ষী মোঃ সাগর সরদার এর মোটর ওয়ার্কশপ এর সামনে চরকাউয়া-লাহারহাট গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনায় সময় অভিযুক্ত সিহাব সিকদার(২৪), পিতা-মৃত হাবিবুর রহমান সিকদার, মাতা-শামসুননাহার বেগম, সাং-গাগরিয়া, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, এ/পি-লঞ্চঘাট, থানা-কোতয়ালী, জেলা-বরিশাল, মোঃ রাব্বি কাজী (২১), পিতা-মোঃ আল আমিন কাজী, মাতা-মোছাঃ রওশন আরা বেগম, সাং-কলাপট্রি, ৬নং ওয়ার্ড থানা-কোতয়ালী, জেলা-বরিশাল দ্ব‌য়ের এর হেফাজত হই‌তে ০৩ কে‌জি গাঁজা উদ্ধার ক‌রা হয়। ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন....