নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন

জানুয়ারি ০৩ ২০২৩, ১২:০৮

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন। তিনি ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন।

আজ মঙ্গলবার মো. মাহবুব হোসেনকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ১১ ডিসেম্বর ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হন।

সংবাদটি শেয়ার করুন....