গৌরনদীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জানুয়ারি ০২ ২০২৩, ১৭:৫১

আমার বরিশাল ডেস্ক,

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের ১৭৫জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহবায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পক্ষ থেকে সোমবার সকালে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য পারভীন সুলতানা।

এসময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....