দেশে করোনার নতুন উপধরন শনাক্ত

জানুয়ারি ০১ ২০২৩, ১৩:৪৯

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দেশে আসা এবং কোয়ারেন্টিনে থাকা একজন চীনা নাগরিকের নমুনায় করোনার নতুন উপধরন বিএফ ৭ শনাক্ত হয়েছে।

তার নমুনার জিনোম সিকোয়েন্স করে তা চিহ্নিত করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। শনিবার দুপুরে তা নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা তাহমিনা শিরীন। আক্রান্ত নাগরিকরা সুস্থ আছেন বর্তমানে।

স্বাস্থ্য অধিদফতরের সূত্র জানায়, মহাখালীর ডিএনসিসি হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা চার চীনা নাগরিকের নমুনার জিনোম সিকোয়েন্স করে একজনের শরীরে বিএফ.৭ শনাক্ত হয়েছে। বাকি তিনজনের মধ্যে দুজনের ওমিক্রন বিএ ৫.২ উপধরন এবং আরেকজনের বিএ ৫.২.১ উপধরন শনাক্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....