প্রাইভেটকার থামিয়ে ছাগল চুরি!
ডিসেম্বর ৩১ ২০২২, ১৩:২৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বান্দবানের লামায় চুরির নতুন স্টাইলে ব্যবহার করা হচ্ছে প্রাইভেট কার। সংঘবদ্ধ চোর সিন্ডিকেট রাস্তায় প্রাইভেটকার থামিয়ে ছাগল চুরি করে ভদ্রবেশে চলে যাচ্ছে।
বান্দবানের লামা উপজেলার লাইনঝিরি হতে প্রাইভেটকারে ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিল। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৭টার দিকে লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা সেনাবাহিনীর চেকপোস্টে প্রাইভেটকারসহ একজনকে আটক করা হয়।
আটককৃত আসামি চকরিয়া উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের মো. আব্দুস সালামের ছেলে আব্দুর রহমান বাবু।
ইয়াংছা আর্মি ক্যাম্পের ইনচার্জ জানান, প্রাইভেটকারটি যখন চেকপোস্টে সামনে আসে। গাড়িতে ৪ জন লোক ছিল তাদেরকে নামতে বলাতে ৩ জন দৌড়ে পালিয়ে যায়।
সন্দেহ হলে প্রাইভেটকারসহ গাড়িতে থাকা ১ জনকে আটকের পর গাড়ি তল্লাশি করে একটি ছাগল উদ্ধার করা হয়। আমরা আসামি এবং জব্দ করা প্রাইভেটকার ও ছাগল লামা থানায় হস্তান্তর করি।
লামা থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। মামলার প্রেক্ষিতে আমরা গাড়ির মালিক এবং সংঘবদ্ধ চোর সিন্ডিকেটকে ধরার চেষ্টা করছি। এটি চোরদের একটি নতুন কৌশল।
