বিএনপি রাষ্ট্রকে ধ্বংস করেছে: ওবায়দুল কাদের

ডিসেম্বর ৩০ ২০২২, ১৭:৫৫

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ‍॥ বিএনপি রাষ্ট্রকে ধ্বংস করেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা (বিএনপি) নাকি রাষ্ট্র মেরামত করবে।

অথচ এই বিএনপি রাষ্ট্রকে ধ্বংস করেছে ও গণতন্ত্রকে হত্যা করেছে। তারা সুস্থ রাজনীতি করে না, নষ্ট রাজনীতি করে। আর যারা নষ্ট রাজনীতি করে, তারা রাষ্ট্র মেরামত করতে পারে না, রাষ্ট্রকে ধ্বংস করে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শ্যামলী স্কয়ার প্রাঙ্গণে ‘বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে আয়োজিত শান্তিসমাবেশে তিনি এ কথা বলেন। শান্তিসমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে।

শান্তি সমাবেশে বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....