কুয়াশায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ
ডিসেম্বর ২৮ ২০২২, ১০:০৫
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
আজ বুধবার সকাল ৬টার দিকে এই রুটে দুর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন।
তিনি বলেন, ঘন কুয়াশায় ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের তেমন কোনো সিরিয়াল তৈরি হয়নি।
কুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঢাকামুখি যানবাহনের চাপ থাকলেও দীর্ঘ সারি নেই দৌলতদিয়া প্রান্তে।
তবে ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় থেকে শীতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও সহকারীরা।
