রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

ডিসেম্বর ২৬ ২০২২, ১৪:১১

আমার বরিশাল ডেস্ক,

অনলাইন ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গুলিতে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। তার নাম শফি উল্লাহ ওরফে শফিক (৩৮)।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া বালুখালী ক্যাম্প-৮ ইস্টে এ ঘটনা ঘটে।

শফি উল্লাহ ওরফে শফিক উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মৃত মোহাম্মদ ছিদ্দিকের। তিনি ওই ক্যাম্পের বি-ব্লকের প্রধান মাঝি।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাঝি শফিক সকালে তাঁর ক্যাম্পের একটি মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান শেষে ফেরারপথে আরসা নামধারী একদল দুষ্কৃতিকারী অতর্কিত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে শফি উল্লাহর মৃত্যু হয়। দুষ্কৃতিকারীদের ধরতে এপিবিএনের অভিযান চালিয়ে যাচ্ছে।

উখিয়ার বালুখালী কতুপালং ক্যাম্প-৮ ইস্টের নিবাসী মোহাম্মদ ইকবাল জানান, দুষ্কৃতিকারীদের গুলিতে শফি উল্লাহ ওরফে শফিক নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছে। শফি উল্লাহ মাঝি ক্যাম্পে ‘আরসা’ বিরোধী নিয়ে সব সবময় সোচ্চার ছিলেন বলে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....