বরিশাল নৌপুলিশের অভিযানে গাঁজা বিক্রেতা আটক, ভ্রাম্যামাণ আদালতে কারাদণ্ড

ডিসেম্বর ২৪ ২০২২, ১৮:১৪

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল সদর নৌ থানা পুলিশ অভিযান চালিয়ে রেদোয়ান খান (১৯) নামের এক মাদক বিক্রেতাকে আটক করে।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে নৌবন্দরের টার্মিনালে প্রবেশদ্বার থেকে তাকে আটক করেন থানা পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন আল মাসুম এবং সমমর্যাদার কর্মকর্তা আব্দুল হাইয়ের নেতৃত্বাধীন টিম।

নৌপুলিশ জানায়, নৌবন্দর এলাকায় ঘুরে ঘুরে কিছু যুবক মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম ও আব্দুল হাইয়ের নেতৃত্বে একটি টিম শুক্রবার বেলা ১১টার দিকে অভিযান শুরু করেন।

একপর্যায়ে তারা রেদোয়ান নামের ওই যুবককে লঞ্চ টার্মিনালে প্রবেশদ্বার থেকে আটক করে এবং তার শরীর তল্লাশি করে এক পুরিয়া গাঁজা উদ্ধার করেন। এসআই মাসুম জানান, যুবক রেদোয়ান বরিশাল সদর উপজেলার নরকাঠি গ্রামের মৃত রুস্তুম আলী খানের ছেলে।

আটকের পর তাকে বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরী তাকে এক মাসের বিনাশ্রম সাজাসহ ১০০ টাকা জরিমানা করেন। পরবর্তীতে এই যুবককে পুলিশ কারাগারে পাঠিয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন....