জাতীয় সম্মেলনে যোগ দিতে ঢাকামুখী বরিশাল আওয়ামীলীগ

ডিসেম্বর ২৩ ২০২২, ২১:১৭

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে বরিশাল মহানগর, জেলা এবং সদর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলর, ডেলিগেট ও বিশেষ আমন্ত্রিত অতিথিরা শুক্রবার রাতে একটি লঞ্চ নিয়ে ঢাকার পথে যাত্রা করেছেন ।

অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুকের অনুসারীরা যাচ্ছেন পৃথকভাবে সড়ক পথে। তারা ২৪ ডিসেম্বর সকালে সড়ক পথে ৬টি বাসযোগে সম্মেলনে যোগদান করবেন।

এছাড়াও আগৈলঝাড়া, গৌরনদী, উজিরপুর ও বাবুগঞ্জের কাউন্সিলর, ডেলিগেট ও বিশেষ আমন্ত্রিত অতিথিরা সড়ক পথেই যাচ্ছেন বলে জানিয়েছে আওয়ামী লীগের একটি সুত্র। হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজীরহাট ও মুলাদীর নেতৃবৃন্দ সহ সংশ্লিস্টরা নৌ পথে এবং বাকেরগঞ্জ উপজেলা নেতৃবৃন্দও আলাদা ভাবে নিজস্ব উদ্যোগে ঢাকা যাবেন সম্মেলনে অংশ নিতে।

জেলা আওয়ামী লীগ লীগের ৮৯ জন কাউন্সিলর ছাড়াও ডেলিগেট ও বিশেষ আমন্ত্রিত ব্যক্তিগন সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।

অপরদিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর বলেছেন,  মহানগর থেকেও কাউন্সিলর, ডেলিগেট ও বিশেষ আমন্ত্রিত অতিথি সহ ২ শতাধিক নেতা অংশ নেবে এই সম্মেলনে। সবমিলিয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের হাজারের বেশি আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সম্মেলনে যোগ দিচ্ছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....