মধ্যরাতে হাসপাতাল থেকে জামায়াত নেতা গ্রেফতার

ডিসেম্বর ২৩ ২০২২, ১৮:৩৬

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌরসভা জামায়াতের সভাপতি মো. সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ২টার দিকে সাহাব উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান সোনাইমুড়ী অলস্কয়ার হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে সাহাব উদ্দিনকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। সোনাইমুড়ী থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) কাজী মো.সুলতান আহসান উদ্দিন জামায়াত নেতাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

তবে কোন মামলায় জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ এ বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন....