কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি ঘোষণায় বরিশালে ছাত্রলীগের মিষ্টি বিতরণ

ডিসেম্বর ২১ ২০২২, ১৯:২২

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ‍॥ বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর পরই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বরিশাল মহানগর ছাত্রলীগ এর নেতাকর্মীরা।

সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালি আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ও নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে বরিশাল মহানগরীর আঃলীগের জেলা ও মহানগরের কার্যালয়ের সামনে সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল,মিষ্টি বিতরণ করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের গেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক ব্রিফিংয়ে এ কমিটির ঘোষণা দেন।

এরপর বরিশালের কৃতি সন্তান শেখ ওয়ালি আসিফ ইনানকে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি’র সাধারণ সম্পাদক করায় বরিশালেই প্রথম আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে উল্লাস করছে বরিশাল মহানগর ছাত্রলীগ এর ব্যানারে মহানগর ছাত্রলীগ নেতা রেজানুর রহমান নিয়নের নেতৃত্বে নেতাকর্মীরা।

আজ ২১ ডিসেম্বর দিবাগত রাত ১২ টায় বরিশাল নগরীর প্রান কেন্দ্র সদর রোডস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ এর অস্থায়ী কার্যালয় বিবিড় পুকুর পাড় থেকে শুরু করে লঞ্চঘাট, আমতলার মোড়,রুপাতলী বাসস্ট্যান্ড,চৌমাথা, নথুল্লাবাদ বাস স্টান্ড সহ বটতলার মোড়ে আনন্দ উল্লাস ও সকলকে মিষ্টি বিতরণ করেছে মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দরা।মহানগর ছাত্রলীগ নেতা রেজানুর রহমান নিয়ন জানান গতকাল বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কমিটিতে সভাপতি সাদ্দাম হোসেন ও বরিশালের কৃতি সন্তান বরিশালের গর্ব শেখ ওয়ালি আসিফ ইনানকে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি’র সাধারণ সম্পাদক করায় তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে নগরীর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করে তাদের আনন্দ প্রকাশ করে।

সংবাদটি শেয়ার করুন....