গৌরনদীর পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিসেম্বর ২০ ২০২২, ১৭:২০

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযানে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) গৌরনদীর উপজেলার দক্ষিণ বিজয়পুর ও টরকি বাসস্ট্যান্ডে  এ অভিযান পরিচালনা হয়।

এ সময় বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে দুটি ডায়াগনস্টিক, তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সাফিয়া সুলতানা ও সহকারী পরিচালক সূমি রানী মিত্র। অভিযানের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করে গৌরনদী উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর শংকর কুমার দাস এবং ১০- এপিবিএন এর একটি চৌকস টিম।

অভিযানকালে স্থানীয়দের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

সংবাদটি শেয়ার করুন....