বরিশাল বিভাগে কারিগরিতে মেধাবৃত্তি পেলেন ২৩ শিক্ষার্থী

ডিসেম্বর ১৯ ২০২২, ২৩:২৬

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেধাবৃত্তি-২০২২ বরিশাল সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ১০ টায় প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ প্রকৌশলী বাবু সাহার সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রারম্ভ হয়।

এসময় গীতা পাঠ ও জাতীয় সংগীতও পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কারিগরি বোর্ডে বরিশাল বিভাগ থেকে ১৭টি কারিগরি প্রতিষ্ঠানের ২৩ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. প্রকৌশলী মোঃ রুহুল আমিন।

তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষায় গুরাত্বরোপ করেছেন। সেনুযায়ী কারিগরি শিক্ষার ব্যাপক প্রসার হচ্ছে। কারিগরি শিক্ষায় দীক্ষিত হয়ে শিক্ষার্থীরা দেশ ও আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছে।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা গ্রহণপুর্বক দেশের উন্নয়ন আগ্রসর ও ভুমিকা রাখতে তিনি সকলের প্রতি আহবান জানান।

এছাড়াও অনুষ্ঠানের বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ সামসুল আলম, বীর মুক্তিযোদ্বা কেএমজি কবির ভুলু, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ চন্দ্র পালসহ অন্যান্য বিভাগের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ অতিথিববৃন্দ।

অতিথীরা শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দীক্ষিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে আহবান জানিয়েছেন। পাশপাশি কারিগরি শিক্ষার গুরুত্বারোপ সম্পর্কে প্রচারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানসহ দায়িত্বরতদের আরো তৎপরের আহবান জানান তারা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান পবিত্র কুমার হালদার।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....