বীর মুক্তিযোদ্ধা সরওয়ার আলমের ২০ তম মৃত্যুবার্ষিকী আজ 

ডিসেম্বর ১৮ ২০২২, ১৩:২৩

আমার বরিশাল ডেস্ক,
বিশেষ প্রতিবেদক: মৃত্যুর পরেও মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ রেলওয়ের সাবেক যুগ্ম মহাপরিচালক সরওয়ার আলম মন্টু তালুকদার।
তাইতো ১৯ ডিসেম্বর সোমবার তাঁর মৃত্যু দিবস উপলক্ষে একাধারে ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশালে সরওয়ার আলম মন্টুর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের উদ্যোগ গ্রহণ করেছে তাঁর দ্বারা উপকৃত সহকর্মী ও সহকারী রেলওয়ের কর্মকর্তা, কর্মচারী এবং বন্ধু স্বজনরা।
বরিশালের চাঁদপুরা ইউনিয়নের প্রায় ৫০ ঘর পরিবারসহ যৌথভাবে মরহুমের জন্য দোয়া মোনাজাতের আয়োজন করেছে তাঁর নিজ গ্রামের তালুকদার বাড়ি মসজিদ ও তালুকদার হাট জামে মসজিদে। এছাড়াও খুলনা, রাজশাহী,  চট্টগ্রামে রেলওয়ে সংলগ্ন জামে মসজিদে,, বরিশাল নগরীর কাউনিয়া মসজিদেও বীর মুক্তিযোদ্ধা সরওয়ার আলম মন্টু তালুকদার স্মরণে দোয়া মোনাজাতের আয়োজন করেছে স্বজন ও পরিবারের সদস্যরা।
বীর মুক্তিযোদ্ধা সরওয়ার আলম তাঁর দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এসময় তিনি শত শত মানুষকে রেলওয়ের চাকরী দিয়ে সাহায্য করেন। যে কারণে তাঁর কর্মক্ষেত্র খুলনা, রাজশাহী,  চট্টগ্রাম এবং জন্মস্থান বরিশালের মানুষের কাছে সরওয়ার আলম আজো শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে আছেন।
তিনি বিসিএস রেলওয়ে সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।২০০২ সালের ১৯ ডিসেম্বর বাংলাদেশে রেলওয়ের যুগ্ম মহাপরিচালক দায়িত্ব পালনরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
সংবাদটি শেয়ার করুন....