বিয়ে বাড়িতে নাচতে নাচতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধা

ডিসেম্বর ১৬ ২০২২, ১২:৫৪

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিয়েবাড়িতে গানের তালে কোমর দোলাচ্ছিলেন কয়েক জন নারী। চার দিকে আনন্দোচ্ছ্বাস।

হুল্লোড়ের মধ্যেই আচমকা নামল বিষাদের ছায়া। নাচতে নাচতেই আচমকা সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন এক বৃদ্ধা। কয়েক মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের সেওনি জেলার বাখারি গ্রামের।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গত বুধবার রাতে বিয়েবাড়িতে গিয়েছিলেন ৬০ বছর বয়সী ওই বৃদ্ধা। অন্য নারীদের সঙ্গে গানের তালে নাচ করছিলেন তিনি। আচমকাই পড়ে গিয়ে সংজ্ঞা হারান।

সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়েই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে গত ২৫ নভেম্বর বারাণসীতে একটি বিয়েবাড়িতে নাচ করার সময় আচমকা মৃত্যু হয় ৪০ বছর বয়সী এক ব্যক্তির। তিনিও হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে জানান চিকিৎসকরা।

পরের ঘটনা মধ্যপ্রদেশের। বাস চালাতে চালাতেই আচমকা হৃদ্‌‌রোগে আক্রান্ত হন চালক। স্টিয়ারিংয়ের উপর ঢলে পড়েন তিনি। নিয়ন্ত্রণহীন বাস তার পর সিগন্যালে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে ধাক্কা মারে।

এই ঘটনায় মৃত্যু হয় এক পথচারীর, আহত হন একাধিক। চিকিৎসকেরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকেই চালক হরদেব পাল (৬০)-এর মৃত্যু হয়েছে। মৃত চালক ছিলেন মধ্যপ্রদেশের জবলপুরের বাসিন্দা।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....