অটোরিকশার নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ডিসেম্বর ১৫ ২০২২, ১৭:২৪

আমার বরিশাল ডেস্ক,

ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে বেড়িবাঁধের রাস্তায় অটোরিকশার চাকার নিছে চাপা পড়ে সুমা বেগম(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানার চেয়ারম্যান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সুমা বেগম চর মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. সুমনের মেয়ে।

স্থানীয়রা জানান,দুপুরের দিকে বেড়িবাঁধ এলাকায় দৌঁড়ে রাস্তা পারাপার হতে গিয়ে অটোরিকশার চাকার নিচে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক অটোরিকশাটি আটক করেছে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সাখাওয়াত হোসেন জানান,খবর পেয়ে ঘটনা স্থলের পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....