নারী উদ্যোক্তাদের সোলার সিস্টেম ও ছাগল বিতরণ
ডিসেম্বর ১৩ ২০২২, ১৯:৩২
আমার বরিশাল ডেস্ক,
সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ কলাপাড়ায় দুই নারী উদ্যোক্তাকে সোলার সিস্টেম এবং ১০ দরিদ্র পরিবারকে ছাগল বিতরণ করা হয়েছে।
বিকল্প জীবন জীবিকার উদ্যোগ কর্মসূচির আওতায় একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এনজিও সংস্থা প্রন্তজনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় এসব উপকরণ বিতরণ করা হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহীনা পারভীন সীমা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন বিশ^াস, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর এসএম সাইফুল্লাহ মাহমুদ, উপকারভোগী রহিমুদ্দিন, শাহীনুর বেগম, ফরিদা বেগম, সবিতা বেগম প্রমুখ।
