মোদিকে ‘হত্যার’ হুমকি, কংগ্রেস নেতা গ্রেপ্তার

ডিসেম্বর ১৩ ২০২২, ১৩:৫৪

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সম্প্রতি ‘হত্যার’ হুমকির বিতর্কিত মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া।

এর জেরে আজ মঙ্গলবার রাজা পাতেরিয়াকে রাজ্যের হাতা শহরে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মোদিকে নিয়ে রাজা পাতেরিয়ার একটি মন্তব্য অনলাইনে ভাইরাল হয়। ভিডিওতে শোনা যায়, মোদিকে ‘হত্যায় প্রস্তুত হতে’ আহ্বান জানান পাতেরিয়া।

দলীয় কর্মীদের উদ্দেশে পাতেরিয়া বলেন, ‘মোদি নির্বাচনী ব্যবস্থাকে শেষ করছেন। ধর্ম, বর্ণপ্রথা, ভাষার ভিত্তিতে দেশের মানুষকে বিভক্ত করবেন। দলিত, আদিবাসী, সংখ্যালঘুরা ভয়ানক বিপদে। যদি সংবিধানকে রক্ষা করতে চান, তাহলে মোদিকে হত্যায় প্রস্তুত হন।’

রাজা পাতেরিয়ার এই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। বিজেপির অনেক নেতা তাকে গ্রেপ্তারের দাবি জানান।

পাতেরিয়ার মন্তব্যের জেরে তার বিরুদ্ধে পুলিশি মামলার নির্দেশ দেয় মধ্যপ্রদেশ রাজ্য সরকার। গতকাল সোমবার বিকেলে রাজ্যের পান্না জেলার পাওয়াই থানায় রাজা পাতেরিয়ার বিরুদ্ধে মামলা করা হয়।

তবে সমালোচনার মুখে রাজা পাতেরিয়া তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘হত্যা’ বলতে তিনি আসলে মোদিকে পরাজিত করার কথা বলেছেন। তবে তার এই ব্যাখ্যায় সমালোচনা থামেনি, সেইসঙ্গে তিনি শেষমেশ গ্রেপ্তার হলেন।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....