বরিশালে বঙ্গবন্ধুর ভাগ্নের জন্মদিন পালিত
ডিসেম্বর ১০ ২০২২, ১৭:২৭
নিজস্ব প্রতিবেদক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, বরিশাল-১ আসনের সংসদ সদস্য মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানত আব্দুল্লাহর ৭৮ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় জেলার আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
শেষে এমপি আবুল হাসানত আব্দুল্লাহর দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত করা হয়। একইদিন সকালে পেশাজীবী সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আব্দুল্লাহর জন্মদিন উপলক্ষে কেককাটা ও দোয়া-মোনাজাত করা হয়।
এছাড়া গৌরনদীর সুন্দরদী এলাকার বেসরকারী আলহাজ নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালের আয়োজনে সাংসদের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, কেককাটা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান।
