বরিশালে ৫ শ্রেষ্ট জয়িতা সহ ১০ নারীকে সম্মাননা
ডিসেম্বর ০৯ ২০২২, ১৫:৩৫
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষ্যে জয়িতা সম্মাননা আলোচনা সভা অনুষ্ঠানে বরিশাল নগরীসহ জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন ক্যাটাগরিতে ১০ জন শ্রেষ্ট জয়িতাকে ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় সার্কিট হাউজে জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে আনুষ্টিকভাবে সম্মানিত করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফের সভাপতিত্বে জয়িতা সম্মানিত অনুষ্ঠানের প্রধান অতিথি নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম)। এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল ইসলাম, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। এখানে আরো বক্তব্য রাখেন জয়িতা মনোনিত প্রফেসর (অবঃ) শাহ্ সাজেদা ও নাজমুন নাহার রিনা।
জয়িতা সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন,বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উর্দ্যেগের মধ্যে একটি নারীর ক্ষমতায়ন বলেই আজ নারীরা সর্বক্ষেত্রে সম্মানিত হচ্ছে। সেই কারনে বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্ব পদে নারীদের বসানো হয়েছে।
এখানে আজ যারা শ্রেষ্ট জয়িতা হয়েছেন আপনাদের মনোবল আরো শক্ত রেখে কাজ করেন তাহলে সামনে আরো এগিয়ে যেতে পারবেন। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক নগরীর অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নাজমুন নাহার রীনা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী প্রফেসর (অবঃ) শাহ্ সাজেদা, বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমানের স্ত্রী মোসাঃ মাহমুদা থানমের ৯ ছেলে-মেয়ে সন্তানরা দেশের জনপ্রশাসন মন্ত্রালয়,কর্নেল,পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারী দপ্তরে কর্মরত রয়েছে।
নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা যে নারী বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের সুলতান আহমেদ মোল্লার মেয়ে মোসাঃ মনোয়ারা আকতার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় জেলার গৌরনদী উপজেলার চরদিয়াসুর গ্রামের মোঃ মহব্বত আলী হাওলাদারের মেয়ে সাহিদা আক্তার। এর পূর্বে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার বিভিন্ন উপজেলার আরো ৫ জন নারীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করে জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল।
